NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া


খবর   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া

মাত্র ২২ বছর বয়সে মারা গেছেন বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিক। তিনি জন্মগতভাবেই জটিল হৃদরোগে ভুগছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। ২০২৪ সালে মিস অস্ট্রিয়া খেতাব জেতা লুসিয়া নতুন কোনো প্রতিযোগিতা না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত এই মুকুটের অধিকারী ছিলেন।

 

মিশন অস্ট্রিয়ার পক্ষ থেকে বলা হয়, লুসিয়াকে সবসময় একজন চমৎকার ও সাহসী তরুণী হিসেবে স্মরণ করা হবে। যদিও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে তিনি শৈশব থেকেই হৃদরোগজনিত নানা শারীরিক সমস্যায় চিকিৎসাধীন ছিলেন।

অস্ট্রিয়ার হৃদরোগে আক্রান্ত শিশুদের সহায়তাকারী সংস্থা ‘হার্জকিন্ডার অস্ট্রিয়া’ও তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

 

জীবদ্দশায় নিজের অসুস্থতা নিয়ে সবসময় প্রকাশ্যে কথা বলতেন লুসিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি একবার লিখেছিলেন, জন্মের পরপরই তার প্রথম অস্ত্রোপচার হয় এবং ডাক্তারদের প্রচেষ্টাতেই তিনি এতদিন স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছেন। শৈশবে অসুস্থতার কারণে অন্যান্য শিশুদের মতো খেলাধুলা বা দৌড়ঝাঁপ করতে না পারলেও, জীবনের এই লড়াই তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলেছিল।