NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

নিউইয়র্কে আশা হোম কেয়ারের জ্যামাইকা কর্পোরেট অফিস উদ্বোধন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম

নিউইয়র্কে আশা হোম কেয়ারের জ্যামাইকা কর্পোরেট অফিস উদ্বোধন
নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে আশা হোম কেয়ারের কর্পোরেট অফিস এবং আশা সোশ্যাল ডে কেয়ার সিনিয়র সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জ্যামাইকার ১৬৮ স্ট্রীটে আশার কর্পোরেট কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ মুসলিম সেন্টারের খতিব মাওলানা আতাউর রহমান জালালাবাদী। এর আগে কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন আশা হোম কেয়ার ও আশা সোসাল ডে কেয়ারের সিইও আকাশ রহমান এবং পরিচালক ঈশা রহমান। কমিউনিটির সিনিয়রদের সেবায় অবদানের জন্য এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আকাশ রহমান ও ঈশা রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আকাশ রহমানকে সম্মাননা তুলে দেন এশিয়ান আমেরিকান চেম্বারের সভাপতি ও যুক্তরাষ্ট্রে মূলধারার নেতা জয় চৌধুরী। ঈশা রহমানকে সম্মাননা তুলে দেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। দোয়া শেষে সাদিয়া খন্দকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও এলমার্স্ট হসপিটাল বোর্ড মেম্বার আব্দুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশন সেক্রেটারি তারেক খান, এশিয়ান আমেরিকান চেম্বার সভাপতি মূলধারার নেতা জয় চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশি স্টুডেন্ট উপদেষ্টা সৈয়দ আল আমিন রাসেল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ব্যাংক ইনভেস্টর জান ফাহিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসদ চৌধুরী, আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, রিয়েল স্টেট এজেন্ট আহসান হক। স্বাগত বক্তব্যে আকাশ রহমান বলেন, কমিউনিটির সেবার ব্রত নিয়ে আশা হোম কেয়ার ও আশা সোসাল ডে কেয়ারের যাত্রা শুরু। লাভক্ষতির হিসেব করি না। সেবার দরজা খোলা সবখানেই।