ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর রবার্ট প্যাটিনসন অভিনীত নতুন ছবি ‘প্রাইমটাইম’ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে প্রদর্শনী শেষ হতেই মিলনায়তনজুড়ে শুরু হয় উচ্ছ্বসিত করতালি, যা টানা সাত মিনিট ধরে স্থায়ী ছিল।
খবর প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর রবার্ট প্যাটিনসন অভিনীত নতুন ছবি ‘প্রাইমটাইম’ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে প্রদর্শনী শেষ হতেই মিলনায়তনজুড়ে শুরু হয় উচ্ছ্বসিত করতালি, যা টানা সাত মিনিট ধরে স্থায়ী ছিল।
প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪-এর ব্যানারে নির্মিত ‘প্রাইমটাইম’ ছবিটি প্রখ্যাত ‘এস্কোয়ার’ পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধের পটভূমিতে তৈরি করা হয়েছে। এতে কিভাবে একটি টিভি শো জটিল স্টিং অপারেশনের মাধ্যমে শিশু যৌন নিপীড়কদের মুখোশ উন্মোচন করত, তা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি উৎসবে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন লায়ন’ পুরস্কারের জন্য লড়াই করছে। এটি তথ্যচিত্র নির্মাতা ল্যান্স ওপেনহাইমের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র।
এই চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনেতা রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ারে আরো একটি বড় সাফল্য যুক্ত হলো। চলতি বছর তার বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে এবং নতুন কিছু বড় বাজেটের কাজও হাতে রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে ‘দ্য ব্যাটম্যান : পার্ট টু’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন, সেখান থেকেই সংক্ষিপ্ত বিরতি নিয়ে ছবিটির প্রদর্শনীতে অংশ নিতে ভেনিসে এসেছিলেন।