NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

স্কুলে শিশুদের এআই ব্যবহারে বিধি-নিষেধ জারি করল নিউইয়র্ক


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম

স্কুলে শিশুদের এআই ব্যবহারে বিধি-নিষেধ জারি করল নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলে কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার কমানোর একটি পদক্ষেপ হিসেবে এই নীতি গ্রহণ করা হয়েছে।

এক বছরের এই সিদ্ধান্তের ফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী প্রভাবিত হবে, যা মোট শিক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশ।

 

মেয়র জোহরান মামদানি ও সিটি স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েলস যৌথভাবে এই নীতি ঘোষণা করেন। নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগ আগে যেসব শিক্ষামূলক সফটওয়্যার অনুমোদন দিয়েছিল, তার মধ্যে ৩৮টিরও বেশি প্রোগ্রামের এআই উপাদান বন্ধ বা নিষ্ক্রিয় করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, এসব প্রোগ্রাম তাদের নতুন নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে পারেনি।

তবে প্রতিবন্ধী শিক্ষার্থী ও ইংরেজি ভাষা শেখা শিক্ষার্থীদের জন্য এই নিয়মে ছাড় রাখা হয়েছে।

 

শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনার সুযোগ তৈরি এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্ক্রিনটাইম ও এআই ব্যবহারের ওপর কড়া বিধিনিষেধের দাবি উঠছিল। তবে এআই পরিচালনাকারী সংস্থাগুলো দাবি করছে, এই প্রযুক্তি শেখার প্রক্রিয়ায় সহায়তা করে।

নিউইয়র্ক সিটির সিদ্ধান্তকে দেশের সবচেয়ে বড় এআই বিধিনিষেধ বলা হলেও, উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা সীমিত কিছু এআই ব্যবহারের সুযোগ পাবে। তাদের জন্য রাখা হয়েছে ‘এআই ক্রিটিক্যাল থিংকিং’ কোর্স।

 

কর্মকর্তারা মনে করছেন, স্কুলে নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষার্থীরা বাড়িতে এআই ব্যবহার করতে পারে। এ কারণে অভিভাবকদেরও বাড়িতে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে এই নীতির প্রভাব মূল্যায়ন করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের গঠিত একটি কমিটি পরবর্তী শিক্ষাবর্ষের জন্য দিকনির্দেশনা দিবে।