NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় নতুন রেস্টুরেন্ট ‘দ্য পোর্ট অব পেরি পেরি’র গ্র্যান্ড ওপেনিং হয়েছে। ২২ আগস্ট শনিবার অ্যাস্টোরিয়ার ৩১ তম স্ট্রিটে রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির মানুষজন।
উদ্যোক্তারা জানান, পর্তুগিজ ফ্লেভারে তৈরি গ্রিলড খাবারের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে ‘দ্য পোর্ট অব পেরি পেরি’। রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ ফ্লেম-গ্রিলড চিকেন। বিশেষ মসলা ও সস দিয়ে চিকেন ম্যারিনেট করার পর গ্রিলে রান্না করে গরম ও তাজা অবস্থায় পরিবেশন করা হয়। খাবারে ব্যবহার করা হয় বিশেষ পেরি পেরি সস, যার অন্যতম উপাদান বার্ডস আই মরিচ। এ ছাড়া মেনুতে রয়েছে রাইচ, বিফ রিবস, ল্যাম্ব চপসহ বিভিন্ন পদ। রাইচের সঙ্গে কর্নসহ বিভিন্ন সাইড ডিশের ব্যবস্থাও রয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী খাবারের পরিবেশনের লক্ষ্য থেকেই পর্তুগিজ খাবারের এই রেস্টুরেন্ট চেইনের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে পরিবেশিত সব খাবারই হালাল। পর্তুগিজ খাবারের স্বাদকে কেন্দ্র করে তৈরি মেনুতে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের গ্রিলড খাবারের পাশাপাশি রয়েছে আরও নানা পদ।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ এবং আমেরিকার বিভিন্ন কমিউনিটির অতিথিরা অংশ নেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
কর্তৃপক্ষ জানায়, রেস্টুরেন্টটি সপ্তাহের সাত দিনই খোলা থাকবে এবং মধ্যরাত পর্যন্ত খাবার অর্ডারের সুযোগ রয়েছে। সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবার গ্রহণের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অর্ডার করা যাবে।