NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

আলিয়ার সাধ অনুষ্ঠানে পুরুষদের ‘নো এন্ট্রি’


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৫ এএম

>
আলিয়ার সাধ অনুষ্ঠানে পুরুষদের ‘নো এন্ট্রি’

খুব শিগগিরই আলিয়া-রণবীরের পরিবারে আসছে নতুন অতিথি। এর সঙ্গে যোগ হয়েছে ব্রহ্মাস্ত্রের সাফল্য। সব মিলিয়ে কাপুর আর ভাট পরিবারে খুশির জোয়ার।  

এদিকে আপাতত ছুটির মেজাজে রয়েছেন হবু মা। আর এর মধ্যে আলিয়াকে সাধ খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছেন মা সোনি রাজদান এবং শাশুড়ি মা নীতু কাপুর। এ মাসের শেষের দিকে হতে পারে এ আয়োজন।  

খবর রয়েছে গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের শেষ দিকে রয়েছেন আলিয়া। কেবল কাছের মানুষদের নিয়েই হবে ওই আয়োজন। এর সঙ্গে থাকছে আরও একটি শর্ত। অনুষ্ঠানে পুরুষদের ‘নো এন্ট্রি।’ অর্থাৎ এতে থাকতে পারবেন কেবল নারীরাই। 

অতিথির তালিকায় এখনও পাওয়া গেছে আলিয়ার বোন শাহিন ভাট, তিন ননদ, কারিনা কাপুর খান, করিশমা কাপুর ও ঋদ্ধিমা কাপুর। এ ছাড়াও কাপুর বাড়ির অন্যান্য নারীরা তো থাকছেনই। আত্মীয়দের মধ্যে থাকছেন নভ্যা নন্দা, শ্বেতা বচ্চন নন্দা, আরতি শেঠি, আলিয়ার দুই কাছের বন্ধু আকাঙ্খা এবং আনুশকা রঞ্জন। তবে এখনও এ অনুষ্ঠান নিয়ে কাপুর বা ভাট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  

গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া। বিয়ের ঠিক দু’মাস পরেই মা হওয়ার সুখবর শোনান আলিয়া। রণবীরের সঙ্গে ছবি পোস্ট করে আলিয়া লেখেন, আমাদের সন্তান শিগগিরই আসছে।