NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬ | ৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সড়ক-বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান চান ট্রাম্প, জানালেন কুশনার অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হানড্রেডে চ্যাম্পিয়ন আশা ভোঁসলের স্মরণে এ আর রহমানের বিশেষ উদ্যোগ, সঙ্গে শাহরুখ U.S. Business Delegation in Dhaka Signals Growing Investment Interest in Bangladesh বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষস্থানীয় কোম্পানি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন গতি, অর্থনীতি ও কৌশলগত অংশীদারত্বে ওয়াশিংটনের আগ্রহ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের পথে যুদ্ধবিরতি, ফের কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র-ইরান?
Logo
logo

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির আনন্দঘন বনভোজন


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির আনন্দঘন বনভোজন

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টা ৩০ মিনিটে নাশতা বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল টি-শার্ট পরিধান করে ফটো সেশন ও বিভিন্ন খেলাধুলা। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে অতিথি পরিচিতি ও বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে যোহরের নামাজের জন্যও সময় রাখা হয়। বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিন সকালে বনভোজনের উদ্বোধন করেন ড. মুস্তাক আহমেদ বড় ভূঁইয়া। বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুন্নুন চৌধুরী। এ সময় বক্তব্য দেন ডা. আজাদুর রহমান মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার ও আহ্বায়ক তৌফিক আলম। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজান।

বনভোজনে বালাগঞ্জ ও ওসমানীনগর এলাকার প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। উপস্থিত প্রবাসীরা আনন্দ-উৎসবের পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বালাগঞ্জ ও ওসমানীনগরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।