NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

নিউইয়র্কে বারী হোম কেয়ার ও বারী সুপারমার্কেট এর সিইও আসেফ বারী (টুটুল) এর আব্বার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ এএম

নিউইয়র্কে বারী হোম কেয়ার ও বারী সুপারমার্কেট এর সিইও আসেফ বারী (টুটুল) এর আব্বার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
বারী হোম কেয়ার এবং বারী সুপারমার্কেট এর সিইও, বারী চ্যারিটি ফাউন্ডেশনের ডিরেক্টর, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব নিউইয়র্ক এর রিজিওন চেয়্যার এবং রংপুর জিলা সমিতির প্রেসিডেন্ট আসেফ বারী (টুটুল) এর আব্বা মরহুম আব্দুল বারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুম আব্দুল বারীর আত্মার মাগফিরাত কামনা করে পরিচালিত বিশেষ দোয়া অনুষ্ঠানে বারী পরিবারের আত্মীয় স্বজন, পারিবারিক বন্ধুরা এবং কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল বারীর আত্মার মাগফিরাত কামনা পরিচালিত বিশেষ  দোয়া ও মিলাদ মাহফিল শেষে বারী হোম কেয়ার এর সিইও আসেফ বারী (টুটুল) এবং বারী সুপারমার্কেটের চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারীর তত্তাবধানে মধ্যাহ্ন ভোজ পরিবেশিত হয়। উপস্থিত সকলেই মরহুম আব্দুল বারীর পরকালের অন্তিম শান্তি কামনা করেন এবং এই আন্তরিক পারিবারিক ও সামাজিক আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আসেফ বারী ও মুনমুন হাসিনা বারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, আসেফ বারী (টুটুল) এর আব্বা মরহুম আব্দুল বারী ছিলেন একজন ধার্মিক, উদার, পরিশ্রমী, বন্ধুবৎসল এবং সমাজ সচেতন পরোপকারী ব্যক্তিত্ব। তাঁর সমাজ সচেতনতা, পরোপকারীতা, সততা এবং আদর্শের জন্য তিনি সকলের প্রিয় ও আস্থাভাজন ছিলেন। সঠিক ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং এলাকায় শিক্ষা বিস্তারে তিনি অনবদ্য ভূমিকা রেখেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি