NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ৮, ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে খুদে শিল্পী অনুশ্রী রায়ের স্বপ্নপূরণ পাকিস্তান-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবকে কতটা নিরাপত্তা দেবে? বিরোধ কাটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে মেক্সিকো ও পেরু এবার ওটিটিতে মুক্তি পেল ‘মালিক’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা
Logo
logo

পাকিস্তান-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবকে কতটা নিরাপত্তা দেবে?


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

পাকিস্তান-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবকে কতটা নিরাপত্তা দেবে?

পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শুক্রবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি এ সতর্কবার্তা দেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, ‘সৌদিদের বুঝতে হবে, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে-কলমে করা একটি চুক্তি তাদের নিরাপত্তা এনে দেবে না। যেমন কয়েক দশক ধরে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেও তারা নিরাপত্তা পায়নি।’

এ সময় সৌদি আরবকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের নীতি পরিবর্তন করুন, যাতে নিরাপত্তার জন্য অন্যদের কাছে হাত পাততে না হয়।’

এর আগে শুক্রবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে অন্য দুই দেশও আক্রান্ত দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসবে। চুক্তিটিকে ন্যাটোর মতো পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে।

 

তুরস্কের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, চুক্তিটি ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক’ এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে লক্ষ্য করে করা হয়নি। 

তবে এমন সময় এই চুক্তি হলো, যখন সৌদি আরব একাধিক দিক থেকে নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।

এ বিষয়ে দেশটির এক কর্মকর্তা সিএনএনকে জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সমর্থনে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক ও ইয়েমেন থেকে সৌদি আরবে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে রিয়াদ।