NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

সিলেটের কন্যা মোহিনী রশিদ এনওয়াইপিডির উচ্চপদস্থ কর্মকর্তা


খবর   প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

সিলেটের কন্যা মোহিনী রশিদ এনওয়াইপিডির উচ্চপদস্থ কর্মকর্তা

সিলেটের মেয়ে ও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক মির্জা মোহিনী রশিদ নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সাফল্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

মোহিনী রশিদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ইকড়ছই মির্জা বাড়ির সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান জুডিশিয়াল ডেলিগেট মির্জা মামুন রশীদের কন্যা।

বর্তমানে তিনি এনওয়াইপিডির ম্যানহাটন নর্থ নারকোটিক্স বিভাগে কর্মরত রয়েছেন। এ দায়িত্বে থেকে তিনি মাদক-সংক্রান্ত অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সেবাভুক্ত এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এর আগে তিনি এনওয়াইপিডির ৩৪তম প্রিসিঙ্কটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখানে টহল পুলিশ হিসেবে কাজ করার মাধ্যমে তিনি মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আস্থাপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলেছিলেন।

মির্জা মোহিনী রশিদ বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনেরও একজন গর্বিত সদস্য। পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন।

তার এই অর্জনে মির্জা পরিবার গর্ব ও আনন্দ প্রকাশ করেছে। পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য ও সম্মান কামনা করেছেন।