NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

মাত্র ৬ দিনেই ১ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

মাত্র ৬ দিনেই ১ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’

বক্স অফিসে বিশ্বজুড়ে ঝড় তুলেছে সোনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত আলোচিত এই সুপারহিরো ছবিটি মুক্তির মাত্র ছয় দিনের মাথায় বিশ্বব্যাপী ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার আয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে।

 

সিনেমা ব্যবসার ইতিহাসে এত দ্রুত শতকোটি ডলারের ক্লাবে পৌঁছানোর ঘটনা এর আগে কেবল ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর ক্ষেত্রে দেখা গিয়েছিল। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৩২ মিলিয়ন ডলারের ওপরে, যা ইতিহাসের অন্যতম সেরা বৈশ্বিক অভিষেক।

টম হল্যান্ডের একক স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ এই পর্বটির অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠান। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর ৩৮তম এই সিনেমার সাফল্য নিয়ে মার্ভেল স্টুডিওসের প্রেসিডেন্ট ও প্রযোজক কেভিন ফাইগি ভ্যারাইটিকে বলেন, ‘আমি সত্যি আশা করিনি যে এন্ডগেম-এর রেকর্ড ভাঙা সম্ভব হবে।

আমাদের সিনেমাটি সেই জায়গায় পৌঁছেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। সোমবার সকালে এমন এক অর্জনের মুখোমুখি হওয়াটা এক অবিশ্বাস্য অনুভূতি।’

 

দর্শকদের ভূয়সী প্রশংসা এবং আগামী সপ্তাহগুলোতে বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমা না থাকায় চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ খুব দ্রুতই ২ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে। সিনেমাটির প্রদর্শনী শেষ হওয়ার আগেই এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর শীর্ষে জায়গা করে নেবে বলে জোর গুঞ্জন চলছে।