NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গায়ক জুবিন নটিয়ালকে গ্রেপ্তারের দাবি


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ এএম

>
গায়ক জুবিন নটিয়ালকে গ্রেপ্তারের দাবি

বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালকে গ্রেপ্তারের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি তার মার্কিন কনসার্টের ঘোষণার পরেই এমন বিতর্কের মুখে পড়েন এই গায়ক।

জুবিনের মার্কিন যুক্তরাষ্ট্রের শোটি আয়োজন করছে জয় সিং। যিনি নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত। এ কারণে নেটিজেনদের দাবি, যে জুবিনের সঙ্গে সন্দেহভাজন অপরাধীর একটি সংযোগ রয়েছে।

তাই এই গায়ককে দ্রুত গ্রেপ্তার করতে হবে! সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ট্রেন্ডিং চলছে ‘অ্যারেস্ট জুবিন নটিয়াল’।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে যে, আগামী ২৩ সেপ্টেম্বর টেক্সাসের হাউসটনে জুবিন নটিয়ালের কনসার্ট হতে যাচ্ছে। সেটির আয়োজক জয় সিংহ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে নির্বাসিত খলিস্তানির যোগাযোগ রয়েছে বলে দাবি তোলা হচ্ছে। জয় সিং গত ৩০ বছর ধরে আত্মগোপনে ছিলেন এবং মাদক চোরাচালান এবং ভিডিও পাইরেসির অভিযোগে চণ্ডিগড় পুলিশ তাকে 'ওয়ান্টেড ক্রিমিনাল' হিসেবে তালিকাভুক্ত করেছে। শুধু তাই নয়, জয় সিংহকে একজন পলাতক দুষ্কৃতিকারী বলেও দাবি করা হচ্ছে।

সম্প্রতি জুবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কনসার্টের কথা জানান। আর তারপর থেকেই তাকে নিয়ে ট্রলিং শুরু করেছে নেটিজেনরা। জুবিন ও জয় সিংহের যোগসূত্র খুঁজতে গিয়ে ভাইরাল হয়ে গেছে আরেক জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহের ছবি। জয় সিংহের সঙ্গে অরিজিৎ সিংহের সেই ছবি নিয়েও প্রচুর ব্যঙ্গ শুরু করেছেন নেটিজেনরা।