NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
Logo
logo

ডিএসইতে লেনদেন ৭২৬ কোটি টাকা


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

ডিএসইতে লেনদেন ৭২৬ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)তে আজ ৩৯২টি কোম্পানির মোট ৭২৬ কোটি ৮ লাখ ৩১ হাজার ২৮০ টাকা আর্থিক মূল্যমানের ২৪ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৫১০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে।  এদিন (ডিএসই)’র সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৩ দশমিক ০৭ পয়েন্ট কমে ৫ হাজার ২০৩ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮ দশমিক ৪০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ারদর।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- মেঘনা ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ব্র্যাক ব্যাংক, টেকনোড্রাগ, আরডি ফুড, এশিয়াটিক ল্যাব, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এনসিসি ব্যাংক এবং শাইনপুকুর সিরামিকস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ইস্টার্ন লুব্রিক্যান্টস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, নাভানা ফার্মা, ফু-ওয়াং সিরামিক, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ড্যাফোডিল কম্পিউটারস। অন্যদিকে দর পতনের শীর্ষে ১০ কোম্পানি হলো - এপেক্স স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ইন্ট্রাকো লিজিং, পিপলস লিজিং, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, মিডাস ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড এবং ন্যাশনাল ফিডস।