NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনে পাঁচ ‘শূন্যতা’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৫ পিএম

>
রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনে পাঁচ ‘শূন্যতা’

৫৬টি স্বাধীন দেশের জোট কমনওয়েলথের প্রধান। এরই সঙ্গে যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এত বড় সাম্রাজ্যের অধিকারী হওয়ার পরও তার জীবনে ‘অভাব’ থাকতে পারে এটা অস্বাভাবিক। তবে রানির জীবনে এমন অনেক ‘শূন্যতা’ ছিল।

এর মধ্যে রয়েছে যেমন তিনি কখনও স্কুলে পড়াশোনা করেননি। প্রথাগত স্কুল-কলেজ-বিশ্ব বিদ্যালয়ের ডিগ্রি ছিল না তার। ফলে স্কুলের বন্ধুদের সঙ্গে ক্লাসরুমে খুনসুটির অভিজ্ঞতাও শূন্য।

রানির কোনো সময় পাসপোর্টও ছিল না। ব্রিটেনের জনগণের পাসপোর্টে তিনিই সরকারের কাছে আবেদন করতেন। বিদেশ সফরের যাবতীয় অনুমতি তার আদেশেই দেওয়া হতো। তাই কোনো দেশে যেতে রানির পাসপোর্টের দরকার পড়েনি। ফলে রানির পাসপোর্টের সংখ্যাও শূন্য। একই কারণে ছিল না তার ড্রাইভিং লাইসেন্স এমনকি গাড়ির নম্বরপ্লেটও।

এখানেই শেষ নয়। আরও একটি ‘শূন্যতা’ রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। তার রান্না করার অভিজ্ঞতাও শূন্য। তাকে রান্না করে খাওয়ানোর লোকের অভাব ছিল না। আর রানি রান্না করা তো দূরের কথা, রান্নাঘরে ঢোকার ইচ্ছেও প্রকাশ করেননি কখনও।

এবার আসি খাবার প্রসঙ্গে। ব্রিটেনের একটি অতি জনপ্রিয় খাবার পিৎজার স্বাদ কখনো নেননি রানি দ্বিতীয় এলিজাবেথ। তাই পিৎজা খাওয়ার অভিজ্ঞতাও শূন্য। বাকিংহামের এক বাবুর্চি বিষয়টি ফাঁস করেছিলেন এক সাক্ষাতকারে।

তিনি বলেছিলেন, রানিকে তিনি কখনও পিৎজা বানিয়ে দেননি। তার কাছ থেকে এটার বিষয়ে কখনও অনুরোধও আসেনি।