NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশের যে গ্রামে গিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২২ পিএম

>
বাংলাদেশের যে গ্রামে গিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

স্বাধীন বাংলাদেশে ১৯৮৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি বাংলাদেশে এসে একটি গ্রামের নারীদের দেখতে গিয়েছিলেন।

চার দিনের সরকারি সফরের এক দিনে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম দেখতে গিয়েছিলেন। ঢাকা থেকে ট্রেনে শ্রীপুর, সেখান থেকে গাড়িতে করে বৈরাগীরচালায় যান রানি।

রানির এ সফর এখনও গ্রামটির মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। রানির আগমন উপলক্ষে ওই গ্রামে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছিল, যা পরে এলাকায় কলকারখানা গড়ে উঠতে সাহায্য করে।

১৯৬১ সালেও ঢাকায় এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তখন ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী। তিনি সেবার সুগন্ধা স্টেট গেস্ট হাউজে থেকেছিলেন। তার আসা উপলক্ষে ব্রিটিশ আমলের ভবনটি নতুন করে সাজানো-গোছানো হয়েছিল। সেবার রানি নারায়ণগঞ্জে আদমজী জুট মিল পরিদর্শন করেছিলেন। 

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মাস কয়েক আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। 

বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার।