NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফের মিয়ানমারের দূত‌কে তলব কর‌ছে ঢাকা


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:৫১ পিএম

>
ফের মিয়ানমারের দূত‌কে তলব কর‌ছে ঢাকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দুটি গোলা এসে পড়ার ঘটনায় দেশ‌টির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হ‌বে। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হবে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দুটি গোলা এসে পড়ার ঘটনায় তাৎক্ষ‌ণিক প্রতি‌ক্রিয়ায় গণমাধ্যম‌কে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

 

প্রতিমন্ত্রী ব‌লেন, মিয়ানমার সীমান্তের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আগামীকাল রোববার (৩ সেপ্টেম্বর) তলব করা হবে। এ ঘটনায় তাদের কড়া প্রতিবাদ জানানো হবে।

মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্যরেখার কাছাকাছি বাংলা‌দেশ সীমা‌ন্তে এ‌সে দুটি গোলা প‌ড়ে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয় আর হেলিকপ্টার থেকেও ৩০-৩৫টি গুলি করা হয়। এ সময় বাংলাদেশের সীমানা পিলার ৪০-এর ১২০ মিটার অভ্যন্তরে যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে।

 

এর আগে, গত রবি ও বৃহস্পতিবার মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলা‌দে‌শে। ওই ঘটনায় মিয়ানমা‌রের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডে‌কে নোট ভার্বালের মাধ্যমে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছিল বাংলাদেশ।