NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

নোবেলজয়ী কোরিনা মাচাদোকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

নোবেলজয়ী কোরিনা মাচাদোকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

ভেনিজুয়েলার গণতন্ত্রের জন্য সাহসিকতার সঙ্গে লড়ে যাওয়া মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার এক বার্তায় তিনি বলেন, আমি ভেনিজুয়েলার গণতন্ত্রের জন্য সাহসিকতার সঙ্গে লড়ে যাওয়া মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্যৎআন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

 

অধ্যাপক ইউনূস বলেন, মিস মাচাদো নিপীড়নের মুখেও অটল থেকেছেন—তার দেশ ও জনগণের জন্য স্বাধীন ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের প্রতি তার প্রতিশ্রুতি কখনোই টলে যায়নি।

নোবেল কমিটির বিবৃতির উদ্ধৃতি দিয়ে অধ্যাপক ইউনূস আরও বলেন, গণতন্ত্র নির্ভর করে সেইসব মানুষের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করে, গুরুতর ঝুঁকির মধ্যেও সাহসের সঙ্গে সামনে এগিয়ে আসে এবং যারা আমাদের স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতাকে কখনোই স্বাভাবিক বলে ধরে নেওয়া যায় না; এটি সর্বদা রক্ষা করতে হয়—কথায়, সাহসে ও দৃঢ় প্রত্যয়ে।

 

অধ্যাপক ইউনূস আরও বলেন, তিনি একটি উত্তম বিশ্বের কল্পনা করার সাহস দেখিয়েছেন এবং সেটিকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বার্তার শেষে তিনি আবারও মাচাদোকে অভিনন্দন জানান।

 

 

 

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার রাতে এ তথ্য জানান।