NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ডেকে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, অভিযোগ আমিনুলের


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ডেকে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, অভিযোগ আমিনুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হস্তক্ষেপ করছেন, এমন অভিযোগে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। এ ছাড়া নির্বাচনকে ঘিরে আরো অনেকে অসংগতি ও অভিযোগ তুলে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

বিসিবির নির্বাচন শেষ হওয়ার পর এবার গুরুতর অভিযোগ করলেন আমিনুল হক। কাউন্সিলরদের ডেকে পছন্দের প্রার্থীকে নাকি ভোট দিতে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

এমন অভিযোগই করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল।

 

আজ (মঙ্গলবার) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্ত ভলিবল টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল বলেছেন, ‘বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হলো সরকারি এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ। তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন।

অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে।’

 

গতকাল হয়ে যাওয়া বিসিবির নির্বাচনে আর্থিক লেনদেন হয়েছে বলেও জানিয়েছেন আমিনুল। অবৈধ আর্থিক লেনদেনের বিষয়ে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেনও হয়েছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন।

এটি তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে। আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না।’

 

পরিচালকদের নির্বাচন শেষে গতকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে সহসভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।