NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ওয়ানডে দল ঘোষণা : নতুন মুখ সাইফ, দুই বছর পর ডাক পেলেন সোহান


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

ওয়ানডে দল ঘোষণা : নতুন মুখ সাইফ, দুই বছর পর ডাক পেলেন সোহান

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দলে নতুন মুখ সাইফ হাসান। টি-টোয়েন্টির ফর্ম তাকে সুখবর এনে দিল ওয়ানডেতেও।

দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি।

 

বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। চোটের কারণে জায়গা হয়নি লিটন দাসের।

আজ রাতেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।

বাঁহাতি ওপেনার নাইম শেখ ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন। একই জটিলতায় ভুগছেন টি-টোয়েন্টি দলে থাকা সৌম্য সরকারও।

 

আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর ওয়ানডে তিনটি হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।