NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

টানা ছুটিতে চালু হয়েছে বিশেষ ট্রেন, চলবে ৪ অক্টোবর পর্যন্ত


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

টানা ছুটিতে চালু হয়েছে বিশেষ ট্রেন, চলবে ৪ অক্টোবর পর্যন্ত

শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির সমন্বয়ে মিলেছে টানা চার দিনের ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে ভ্রমণপিপাসু মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে ‘বিশেষ ট্রেন’। ঢাকা-কক্সবাজার এবং চট্টগ্রাম-ঢাকা রুটে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ট্রেন।  

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে ‘ঢাকা স্পেশাল’ ট্রেন।

একইদিন রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন ছেড়ে গেছে রাত ১০টা ৩০ মিনিটে। উভয় ট্রেন প্রতিদিনই নির্ধারিত রুটে চলবে ছুটির শেষদিন পর্যন্ত। 

 

প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে ৮৩৪টি ও রাতে ৭৮৯টি আসনের ব্যবস্থা থাকছে যাত্রীদের জন্য।

নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতো এসব ট্রেনেও থাকছে আধুনিক সকল সুযোগ-সুবিধা।

 

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, ‘দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারগামী যাত্রীদের চাপ বেড়ে যায়। সেই বিবেচনায়ই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।’

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলায় ১৮টি কোচ নিয়ে স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।

প্রথম দিনে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে এরপর ঢাকা-কক্সবাজার রুটে চলবে।’

 

বিশেষ এই ট্রেন চলাচল ব্যবস্থা যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও আরামদায়ক করবে বলেই আশা রেল কর্তৃপক্ষের।