NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

অসামান্য বীরত্ব দেখানোর পরও বাদ, অবসরের ঘোষণা ওকসের


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

অসামান্য বীরত্ব দেখানোর পরও বাদ, অবসরের ঘোষণা ওকসের

হয়তো এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের শেষ দিনে দলের প্রয়োজনে অসামান্য এক বীরত্ব দেখান ক্রিস ওকস। কাঁধের চোট নিয়ে যখন তার মাঠের বাইরে থাকার কথা, তখন হাতে স্লিং ঝুলিয়ে নেমে পড়েছিলেন ব্যাট করতে।

গৌরবময় সেই মুহূর্তটিই হয়ে রইলো ওকসের ক্যারিয়ারের শেষ দৃশ্য। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩৬ বছর বয়সী এই ইংলিশ অররাউন্ডার।

 

গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ওকস। সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় সম্প্রতি ঘোষিত অ্যাশেজ স্কোয়াডে তার নাম ছিল না। ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি স্পষ্ট করে বলেন, ‘ওকস আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় নেই।’

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দেন ওকস। তিনি লিখেছেন, ‘এই মুহূর্তটা এসে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এখনই উপযুক্ত সময়। ছোটবেলায় বাড়ির পেছনের বাগানে খেলার সময় থেকেই ইংল্যান্ডের জার্সি গায়ে দেওয়ার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি।’

 

 

 

ওকস ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৬২টি টেস্ট, ১২২টি ওয়ানডে এবং ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দলের হয়ে তিনি বিশ্বকাপ জয়ও দেখেছেন। ২০১৯ সালের ঐতিহাসিক ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন ওকস।