NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি প্রশ্নবিদ্ধ, দেশের জনসংখ্যা ১৯ কোটি - ইসি তাহমিদা


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি প্রশ্নবিদ্ধ, দেশের জনসংখ্যা ১৯ কোটি - ইসি তাহমিদা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি প্রশ্নবিদ্ধ উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে এক কোটি ৫১ লাখ মানুষ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংলাপে ইসি তাহমিদা এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

 

বিবিএস প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

এ বিষয়ে ইসি তাহমিদা বলেন, জনসংখ্যা নিয়ে বিবিএসের তথ্য প্রশ্নবিদ্ধ। একবার তারা যেটি প্রকাশ করলো, পরে আবার সেটি কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।

 

 

 

নিজেদের তথ্যের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যে ভোটার তালিকা করলাম বাড়ি বাড়ি গিয়ে, সেখান থেকে তথ্যটা পেয়েছি। এটা একদম ঠিক। আমাদের লোকসংখ্যা হলো ১৯ কোটি। এর মধ্যে এক কোটি ৫১ লাখ বাইরে, প্রবাসী যেটাকে বলা হয়। শুধু ঢাকায় রয়েছে এক কোটি ৫১ লাখ মানুষ।’