NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার ছবি নিয়ে যা জানালেন প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার ছবি নিয়ে যা জানালেন প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা প্রধান উপদেষ্টার একটি ছবি শনিবার ফেসবুকে প্রকাশ করা হয়। সে ছবি নিয়ে একটি মহল বিতর্ক তৈরির চেষ্টা করে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সে বিতর্কের জবাব দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার কন্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। আমরা যা জেনেছি তা হলো, সাধারণত হোয়াইট হাউস কোনো সংবর্ধনা অনুষ্ঠানের কয়েক দিন পর এই ধরনের ছবি প্রকাশ করে। তাই ২৩ সেপ্টেম্বরের সংবর্ধনার তিন দিন পর ছবিটি প্রকাশিত হয়েছে।’

 

পোস্টের শেষ অংশে নিন্দুকদের উদ্দেশে খোঁচার সুরে প্রেস সচিব লিখেছেন, ‘আমি এমন কিছু মানুষকে চিনি, যারা ছবিটি নিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছেন।

তাদের জন্য আমার বার্তা-আপনি আবুল হলে আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের না।’

 

এর আগে জানা যায়, রাষ্ট্রনেতাদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রমুখ।