NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, নিশ্চিত প্লে-অফ


খবর   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ এএম

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, নিশ্চিত প্লে-অফ

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে ইন্টার মায়ামি জায়গা করে নিল মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে। বুধবার রাতে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

দুটি গোল আর একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আর্জেন্টাইন সুপারস্টার। এর মাধ্যমে ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এমএলএস গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন মেসি।

এলএএফসি’র দেনিস বুয়াঙ্গাকে তিনি পেছনে ফেলেছেন দুই গোলে।

 


 

মায়ামির হয়ে আরো গোল করেন লুইস সুয়ারেজ। লিগস কাপ ফাইনালে সিয়াটলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক কর্মকর্তার দিকে থুতু ছোড়ার কারণে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় থাকার পর এই ম্যাচে ফিরেই স্কোরশিটে নাম তোলেন উরুগুইয়ান স্ট্রাইকার। অপর গোলটি তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড বালতাজার রদ্রিগেজের।

 

প্রথমার্ধে সুযোগ নষ্ট করলেও ৪৩তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। সার্জিও বুসকেটসের নিখুঁত পাস থেকে মেসির থ্রু-বলে গোল করেন রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ৭৪তম মিনিটে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত চিপ শটে গোল করেন মেসি।

এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে সুয়ারেসজের গোল এবং ৮৬তম মিনিটে মেসির নিখুঁত ফিনিশিংয়ে বড় জয় পায় ইন্টার মায়ামি।

 

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে আছে দুই ম্যাচ। ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়েও টিকে আছে ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি।

টানা তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন মেসি।

আসন্ন এমএলএস কাপ প্লে-অফে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সে ২০২৫ এমভিপি পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।