NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

বাবাকে শেষ বিদায় জানাতে শ্রীলঙ্কায় ওয়াল্লালাগে, ফেরা অনিশ্চিত


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

বাবাকে শেষ বিদায় জানাতে শ্রীলঙ্কায় ওয়াল্লালাগে, ফেরা অনিশ্চিত

আফগানিস্তানের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার এশিয়া কাপের ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগের বাবা সুরঙ্গা ওয়াল্লালাগে। খুব স্বাভাবিকভাবেই বাবার মৃত্যুর সংবাদ জেনে আর এশিয়া কাপে থাকা সম্ভব হয়নি ২২ বছর বয়সী এই তারকার।

যে কারণে আফগানদের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচটি শেষ হওয়ার পরই নিজ দেশ শ্রীলঙ্কায় চলে যান ওয়াল্লাগে। লক্ষ্য, বাবার প্রিয় মুখখানা শেষবারের মতো দেখা ও শেষ বিদায় জানানো।

 

এই শোকাবহ পরিস্থিতিতে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলাও অনিশ্চিত ওয়াল্লাগের। খুব স্বাভাবিকভাবেই তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত।

সুপার ফোরে শ্রীলঙ্কার অন্তত তিনটি ম্যাচ খেলবে। আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে, ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এবং ২৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে লঙ্কানদের।

 

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ম্যাচটি ছিল ওয়াল্লালাগের ক্যারিয়ারের মাত্র পঞ্চম টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং চলতি টুর্নামেন্টে তার প্রথম ম্যাচ। তিনি এখন পর্যন্ত ৩১টি ওয়ানডে খেলেছেন।

 

 

 

ক্যারিয়ারের ওয়াল্লাগের সেরা বোলিং ফিগার ৫ উইকেটে ২৭ রান, যা ২০২৪ সালের আগস্টে কলম্বোয় ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে করেছিলেন। এছাড়া ২০২৩ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে একটি ম্যাচে ৪০ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। সেই টুর্নামেন্টে ১০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন ওয়াল্লাগে।