NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

আন্তর্জাতিক কালচারাল সামিটে যোগ দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৬ পিএম

>
আন্তর্জাতিক কালচারাল সামিটে যোগ দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ স্কটল্যান্ডে ষষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটের উদ্বোধনী প্লেনারি সেশনে অংশ নিয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে তিন দিনব্যাপী ‘কালচার অ্যান্ড অ্যা সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক এ সামিটের উদ্বোধনী সেশনে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যক্তির সঙ্গে দ্বিপাক্ষিক অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন। ২৬ আগস্ট শুরু হওয়া এ কালচারাল সামিট শেষ হবে আগামী ২৮ আগস্ট।