NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ভারতের আচরণে হতাশ পাকিস্তান, হাত না মেলানোর কারণ জানালেন সূর্য


খবর   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ভারতের আচরণে হতাশ পাকিস্তান, হাত না মেলানোর কারণ জানালেন সূর্য

দুই দেশের যুদ্ধ আর বৈরি সম্পর্কের প্রভাব দেখা গেলো খেলার মাঠেও। এশিয়া কাপের ম্যাচে রোববার টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় দলপতি সূর্যকুমার যাদব।

ম্যাচ শেষেও ভারতীয় দলের খেলোয়াড়রা কেউ পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। সাধারণত খেলার আগে ও পরে দুই টিমের মধ্যে করমর্দন হওয়াটাই রীতি।

 

এই প্রসঙ্গে সূর্যকুমারকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি স্পষ্ট বলেন, 'কিছু বিষয় খেলার আবেগের থেকেও বড়।' তার বক্তব্য, এই সিদ্ধান্ত শুধুমাত্র দলের নয়, সরকারের এবং বোর্ডের সঙ্গেও আলোচনা করেই নেওয়া হয়েছে।

সূর্যকুমারের কথায়, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম। আর মাঠে যথাযথ জবাবও দিয়েছি।'

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। পাকিস্তান দলের কোচ মাইক হেসন জানান, ভারতীয় দলের আচরণে হতাশ তার দলের খেলোয়াড়রা। সেই কারণেই আর অনুষ্ঠানে উপস্থিত হননি পাকিস্তান অধিনায়ক।

সূর্যকুমার আগেই জানিয়েছিলেন, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে রয়েছে ভারতীয় দল। তিনি বলেন, 'আমরা নিহতদের পরিবার এবং সশস্ত্র বাহিনীর প্রতি এই জয় উৎসর্গ করছি। ওরাই আমাদের অনুপ্রেরণা।'

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ সাধারণ মানুষ। সেই ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যা চলে চারদিন।

 

 

 

এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে খেলতে নামায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং টিমের ব্যাপক সমালোচনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে সরকারের অনুমতি পাওয়ার পরই এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নেয় ভারত।