NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় বুলবুল, জেলা ক্রীড়া সংস্থায় ফাহিম


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় বুলবুল, জেলা ক্রীড়া সংস্থায় ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে, তিনি কোন ক্যাটাগরিতে নির্বাচন করবেন, সেটা ছিল অস্পষ্ট। যদিও কিছুদিন আগে প্রকাশ হয়েছিল, ঢাকা বিভাগ থেকে নির্বাচন করবেন তিনি।

সেটাই সত্যি হতে চললো অবশেষে। কারণ, ঢাকা বিভাগ থেকে নির্বাচন করতে হলে বুলবুলকে বিভাগীয় কিংবা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে থাকতে হবে। ওখানে না থাকতে পারলে তো কাউন্সিলরও হতে পারবেন না।

 

অবশেষে সে বাধা দূর হয়েছে বুলবুলের। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিছুদিন আগে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই কমিটিতে নাম ছিল মোহাম্মদ আশরাফুলের। তবে, বৃহস্পতিবার নতুন এক বিজ্ঞপ্তিতে এনএসসি জানিয়েছে, আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।

এর অর্থ, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবি নির্বাচনে যে কাউন্সিলর পাঠানো হবে, সে জায়গাটায় অনায়াসে নাম উঠে যাবে বর্তমান বিসিবি সভাপতির।

 

শুধু আমিনুল ইসলাম বুলবুলই নন, কিছুদিন আগে ঘোষিত আহ্বায়ক কমিটিতে পরিবর্তন আনা হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও। যেখানে নাম ছিল সাবেক নারী জাতীয় দলের ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসির। কিন্তু নতুন করে এনএসসি থেকে জানিয়ে দেয়া হয়েছে, জেসি নয় ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় তার পরিবর্তে নাম উঠবে বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের।

 

 

 

অর্থ্যাৎ, বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকে ২জন পরিচালক নির্বাচিত হবেন। সেই দুই পরিচালক যে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম- তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ঢাকা বিভাগে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হওয়া জোর সম্ভাবনা আছে জামালপুরের কাউন্সিলর রিদওয়ান বিন ফুয়াদ।