NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

২৭ বলেই জয় তুলে নিয়ে এশিয়া কাপ শুরু ভারতের


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

২৭ বলেই জয় তুলে নিয়ে এশিয়া কাপ শুরু ভারতের

ফেবারিটের শুরুটা হলো ফেবারিটের মতোই। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করলো সূর্যকুমার যাদবের দল।

প্রথমে ব্যাট করে ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। ৫৮ রানের সহজ লক্ষ্য ভারত পাড়ি দিয়েছে ২৭ বলেই (৪.৩ ওভারে)। ৯ উইকেট আর ৯৩ বল হাতে রেখে জিতেছে তারা।

দুই ওপেনার শুভমান গিল আর অভিষেক শর্মা ২৩ বলে গড়েন ৪৮ রানের জুটি। অভিষেক ১৬ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩০ করে আউট হন। গিল ৯ বলে ২০ আর সূর্যকুমার ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

 

এর আগে পুরো ২০ ওভারও খেলতে পারেনি স্বাগতিক আরব আমিরাত। ১৩.১ ওভারে তাদের ৫৭ রানে গুটিয়ে দিয়েছে ভারত। টি-টোয়েন্টি এশিয়া কাপে যেটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

২০২২ সালের সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। এখন পর্যন্ত এটিই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে সর্বনিম্ন।অথচ দুবাইয়ে আজ টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা হয়েছিল দারুণ। ভারতীয় বোলারদের সামলে ৩ ওভারেই ২৫ রান তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত।

 

এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে গেছে। চতুর্থ ওভারে জাসপ্রিত বুমরাহ মাত্র ১ রান দেন। বোল্ড করেন মারকুটে আলিশান শরাফুকে (১৭ বলে ২২)।

বরুণ চক্রবর্তীর পরের ওভারে আরব আমিরাত নিতে পারে মাত্র ৩। এই ওভারে বরুণ তুলে নেন মোহাম্মদ জুহাইবকে (৫ বলে ২)। তারপরও পাওয়ার প্লের ৬ ওভারে মোটামুটি ভালোই করে আরব আমিরাত। ২ উইকেটে তোলে ৪১ রান।

কিন্তু পাওয়ার প্লের সেই ভালো শুরু এক ওভারেই নস্যাৎ হয়ে গেছে। ইনিংসের নবম ওভারে কুলদিপ যাদব শিকার করেন ৩ উইকেট। প্রথম বলে রাহুল চোপড়া (৩) ক্যাচ, চতুর্থ বলে মোহাম্মদ ওয়াসিম (২২ বলে ১৯) এলবিডব্লিউ আর ওভারের শেষ বলে হর্ষিত কৌশিক (২) হন বোল্ড।

 

এরপর আসিফ খানকে (২) ফেরান শিভাম দুবে, সিমরানজিত সিংকে (১) অক্ষর প্যাটেল। ৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় আরব আমিরাত। সেখান থেকে আর বেশিদূর এগোতে পারেনি।

 

 

 

ভারতের বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদিপ যাদব মাত্র ৭ রানে নেন ৪ উইকেট। ৪ রানে ৩ উইকেট শিকার পেস বোলিং অলরাউন্ডার শিভাম দুবের।