NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

উত্তাল নেপালে ‘হোটেলবন্দি’ জামালদের অনুশীলন স্থগিত


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

উত্তাল নেপালে ‘হোটেলবন্দি’ জামালদের অনুশীলন স্থগিত

মাঠ মাতাতে গিয়ে নেপালে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। হঠাৎ করেই যে আজ উত্তাল হয়ে পড়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। সামাজিকমাধ্যম বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নেপালের ছাত্র-জনতা।

সেই আন্দোলন থামাতে রাজধানীতে কারফিউ জারি করেছে দেশটির সরকার।

এতে কাঠমাণ্ডুতে অবস্থানরত বাংলাদেশ দল বিপাকে পড়েছে। দুটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়া জামাল ভূঁইয়া-মিতুল মারমারা হোটেলে বন্দি হয়ে পড়েছেন। এতে আগামীকাল দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

 

সেই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় থাকলে আজ জাতীয় দলের অনুশীলন স্থগিত করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

 

বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

বাংলাদেশ অনুশীলন করতে না পারলেও আজ সকালে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হয়েছে।