NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ঐক্য কমিশনের সঙ্গে দলগুলোর সৌহাদ্যপূর্ণ বৈঠক ‘ইতিহাসে বিরল’ - প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ এএম

ঐক্য কমিশনের সঙ্গে দলগুলোর সৌহাদ্যপূর্ণ বৈঠক ‘ইতিহাসে বিরল’ - প্রেস সচিব

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সৌহাদ্যপূর্ণ পরিবেশে বৈঠককে বাংলাদেশের ‘ইতিহাসে বিরল ঘটনা’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য বিদেশ থেকে তারানকো ও জিমি কার্টারসহ অনেককে উড়িয়ে আনা হতো। তারা এসে সমঝোতার চেষ্টা করতেন।

 

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর খুবই সৌহাদ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একটি দুটি বিষয় ছাড়া বেশিরভাগ বিষয়েই ঐক্য হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রতিদিন বৈঠকে বসতেন এবং দিনশেষে ব্রিফিং করতেন‌।

 

 

 

প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো যে পরিপক্কতা (ম্যাচিউরিটি) দেখিয়েছেন ও ধৈর্য্যর পরিচয় দিয়েছেন, সামনের দিনগুলোতেও তারা একই উদাহরণ দেখাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।