NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রথান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

সাক্ষাৎকালে তিনি জাতিসংঘ ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা করেন। 

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আসন্ন জাতীয় নির্বাচন। তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় তারা স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের বর্ধিত সহায়তার উপায় নিয়েও আলোচনা হয়।

 

বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং এই মাসের শেষে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। উভয় নেতা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, অর্থসংকট ইতিমধ্যেই শরণার্থী শিবিরে শিক্ষা ও অন্যান্য জরুরি সেবাকে প্রভাবিত করছে।

 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটে কার্যকর মানবিক প্রতিক্রিয়া বজায় রাখতে টেকসই আন্তর্জাতিক সংহতি এবং বাড়তি সহায়তা এখন সময়ের দাবি।

আবাসিক সমন্বয়কারী লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।