NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ওয়ানডেতে এখন অলরাউন্ডারদের রাজা সিকান্দার


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

ওয়ানডেতে এখন অলরাউন্ডারদের রাজা সিকান্দার

জিম্বাবুইয়ান তারকা ক্রিকেটার সিকান্দার রাজা এই প্রথমবারের মতো উঠলেন আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ৯২ ও অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে একটি উইকেট নেন তিনি। সেই পারফরম্যান্সেই আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবিকে পিছনে ফেলে শীর্ষে উঠলেন তিনি।

ওয়ানডে বোলারদের তালিকাতেও এসেছে নতুন নাম্বার ওয়ান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মাহারাজ শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার মহেশ থিকশানাকে পেছনে ফেলে। ইংল্যান্ডের বিপক্ষে লিডসে প্রথম ওয়ানডেতে ২২ রানে ৪ উইকেট নিয়ে দারুণ সাফল্য পান মাহারাজ, আর তাতেই জায়গা করে নেন এক নম্বরে।

 

শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজসেরা হয়ে ১৯৮ রান করার সুবাদে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম, আর জিম্বাবুয়ের শন উইলিয়ামস তিন ধাপ এগিয়ে এখন ৪৭তম স্থানে।

আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২০তম স্থানে উঠেছেন। তার সতীর্থ সেদিকুল্লাহ অটল দুর্দান্ত উন্নতি করেছেন- ৩৪৬ ধাপ এগিয়ে তিনি এখন ১২৭তম।

 

 

 

পাকিস্তানের হাসান নওয়াজ যৌথভাবে ৩১তম স্থানে উঠে এসেছেন ব্যাটারদের তালিকায়। বোলারদের তালিকায় উন্নতি করেছেন সুফিয়ান মুকিম (২২তম), শাহীন শাহ আফ্রিদি (২৬তম) ও মোহাম্মদ নওয়াজ (৪৩তম)।