NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

চলে গেলেন এডারসন, ম্যানসিটিতে পিএসজির ডোনারুম্মা


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

চলে গেলেন এডারসন, ম্যানসিটিতে পিএসজির ডোনারুম্মা

দলবদলের শেষ মুহূর্তে চমক দেখালো ম্যানচেস্টার সিটিও। পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার স্বাক্ষর নিশ্চিত করেছে তারা। পিএসজি থেকে ৩০ মিলিয়ন ইউরোয় (প্রায় ৪০.২ মিলিয়ন ডলার) তিনি সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে আবদ্ধ হলেন। ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন ম্যানসিটি ছেড়ে যাওয়ায় তার জায়গা পূরণ করেন ডোনারুম্মা।

৮ বছর ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন ১৪ মিলিয়ন ইউরোতে যোগ দিলেন তুর্কি ক্লাব ফেনারবাচে। এ নিয়ে এডারসন বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে খেলা আমার জীবনের সবচেয়ে সেরা সময়। এখানে ১৫টি বড় ট্রফি জিতেছি, যার মধ্যে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা। পেপের (গার্দিওলা) অধীনে আমরা প্রিমিয়ার লিগ জয় করেছি এবং ইউরোপ জয় করেছি। আমি সব সময় এই ক্লাবের একজন অনুরাগী হয়ে থাকবো।’

 

সিটিতে যোগ দিয়ে ডোনারুম্মা বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে স্বাক্ষর করা আমার জন্য একটি গর্বের মুহূর্ত। এখানে বিশ্বমানের খেলোয়াড় এবং ইতিহাসের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলার সঙ্গে খেলতে পারা একটি সম্মান।’

ডোনারুম্মা, যিনি গত মৌসুমে পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। ছিলেন ক্লাবের এক নম্বর গোলরক্ষক। তবে পিএসজির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় প্যারিস ছাড়তে হলো তাকে। ম্যানসিটিতে নতুন মৌসুমে এক নম্বর গোলরক্ষকের পদে জেমস ট্রাফোর্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। ট্রাফোর্ড এ মৌসুমের প্রথম তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচে সিটির পোস্টের নিচে দাঁড়িয়েছেন। যার দুটিতে হেরেছে ম্যানসিটি।

 

 

 

এডারসনের পাশাপাশি ম্যানসিটির ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি ইন্টার মিলানে যোগ দিয়েছেন। আকানজি বলেন, ‘আমি অপেক্ষা করতে পারছি না সান সিরোতে ইন্টার ফ্যানদের সঙ্গে দেখা করার জন্য।’