NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এমন হামলা হয়নি : স্ত্রী মারিয়া নুর


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এমন হামলা হয়নি : স্ত্রী মারিয়া নুর

বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও নুরুল হক নুরের ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর। উন্নত চিকিৎসার স্বামীকে দেশের বাইরে নিয়ে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।

আজ রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামীকে দেখেতে এসে এসব কথা বলেন মারিয়ে নুর। এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও আমার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচনসহ নুরের ওপর হামলা হয়েছে, তবে বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ংকর হামলা হবে তা ছিল কল্পনাতীত।’

নুরের বর্তমান অবস্থা সম্পর্কে মারিয়া নুর বলেন, ‘তার স্বাস্থ্যের খবর নিতে আজকে হাসপাতালে এসেছি। নুরের শারীরিক অবস্থা নিয়ে আমরা ৩৬ ঘণ্টা অবজারভেশন করব।

তারপর একটা সিদ্ধান্ত জানাব। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ৩৬ ঘণ্টা পরে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো নয়। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয়।