NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

বড় ব্যবধানে হেরেও শীর্ষেই সাকিবের দল


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

বড় ব্যবধানে হেরেও শীর্ষেই সাকিবের দল

ব্যাট হাতে ব্যর্থ। বল হাতে চেষ্টা করেছেন। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দলকে জেতাতে পারেননি সাকিব আল হাসান। তরোবায় ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

বড় ব্যবধানে হারলেও ৭ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে (একটি ম্যাচে ফল হয়নি) ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সাকিবের দল। চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ে চার নম্বর থেকে দুইয়ে উঠে এসেছে নিকোলাস পুরানের ত্রিনবাগো।

 

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রানেই আটকে যায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে তরি ভেড়ায় ত্রিনবাগো।

টস হেরে ব্যাটিং পায় অ্যান্টিগা। সাকিব পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। অ্যান্টিগার সেরা পাঁচ ব্যাটারের মধ্যে কেবল একজন রান পেয়েছেন। ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪০ করে জোয়েল অ্যান্ড্রু। সাকিব ১৪ বল খেলে ২ বাউন্ডারিতে করেন ১৩ রান।

 

শেষদিকে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ আর উসামা মির ২৬ বলে ৩৪ রান করে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন।

জবাবে ওপেনার কলিন মুনরো (৯) ব্যর্থ হলেও অ্যালেক্স হেলস আর কিয়েসি কার্টির বড় জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় ত্রিনবাগো। কার্টি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৬০ রান। হেলস ৪৬ বলে ৬ চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।