NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার সময়।

সোমবার জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি এ আহ্বান জানান। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বৈঠকে তৌহিদ হোসেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ১৯৬৭ সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র সমাধানের জন্য বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় রূপরেখা তৈরির আহ্বান জানান।

তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামে বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে। ওআইসি বা মুসলিম উম্মাহ যে কোনো প্রস্তাব আনলে বাংলাদেশ সরকার ও জনগণ তা নিঃশর্তভাবে সমর্থন করবে।

 

 

 

সাম্প্রতিক সময়ে কয়েকটি পশ্চিমা দেশ কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত প্রসঙ্গে তিনি বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর মানবতাবিরোধী অপরাধ স্বীকার করার ন্যূনতম পদক্ষেপ এটি হতে পারে।