NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

সাকিবের ৫০০ উইকেট, সঙ্গে আরেক ইতিহাস


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

সাকিবের ৫০০ উইকেট, সঙ্গে আরেক ইতিহাস

আছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে। তবে সাকিব আল হাসানের রেকর্ড গড়ার গতি থেমে নেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অনন্য এক মাইফলকে নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার, গড়েছেন নতুন ইতিহাস।

সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলা সাকিব রোববার রাতে অ্যান্টিগাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে বল করে নিজেই ক্যাচ নিয়ে পেয়ে গেছেন ৫০০তম উইকেট।

 

টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। এরইসঙ্গে গড়েছেন আরেক কীর্তি।

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ড গড়েছেন সাকিব। এই ফরম্যাটে সাকিবের রান ৭ হাজার ৫৪৯।

 

স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া কমপক্ষে ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে কেবল একজনের। তিনি ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডারের নামের পাশে ৬৯৭০ রান ও ৬৩১ উইকেট।

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইফলক ছুঁয়েছেন চারজন। তারা হলেন-আফগানিস্তানের রশিদ খান (৬৬০), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৬৩১) ও সুনিল নারিন (৫৯০) এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৫৪)।

এদিন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন সাকিব। তার দল অ্যান্টিগা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে সাকিব নেন ৩টি উইকেট। এরপর রান তাড়ায় ১৮ বলে ১ চার আর ২ ছক্কায় খেলেছেন ২৫ রানের ইনিংস।