NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

কেন ঢাকা সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

কেন ঢাকা সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চলতি মাসের শেষ দিকে এ সফর হওয়ার কথা থাকলেও রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তা আপাতত বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, মেলোনির এশিয়া সফরের অংশ হিসেবে ৩০ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তিনি দুই দিনের সফরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। এরপর ৮ সেপ্টেম্বর পর্যন্ত তার সিঙ্গাপুর, জাপানসহ পাঁচটি দেশে যাওয়ার সূচি চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই ইউরোপের ভূরাজনৈতিক জটিলতার কারণে পুরো সফর প্যাকেজ স্থগিত করে রোম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে জানান, ঢাকায় ইতালির দূতাবাস বৃহস্পতিবার দুপুরে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে।তিনি জানান, শুধু বাংলাদেশ নয়, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরও একসঙ্গে স্থগিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং ইউরোপের নিরাপত্তাজনিত অগ্রাধিকারের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকাকে জানানো হয়েছে।

মেলোনির এই সফরকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিয়ে দেখছিল। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এটি হতে যাচ্ছিল ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, অভিবাসন ও শ্রমবাজার ইস্যুটি এ সফরের আলোচনায় প্রধান স্থান পেত।

তবে নতুন তারিখ নির্ধারণ বা সফর পুনরায় আয়োজনের বিষয়ে এখনো কোনো ইঙ্গিত মেলেনি।