NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বৈদেশিক কর্মসংস্থানের নতুন অনলাইন প্ল্যাটফরম ‘ওইপি’ উদ্বোধন


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

বৈদেশিক কর্মসংস্থানের নতুন অনলাইন প্ল্যাটফরম ‘ওইপি’ উদ্বোধন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনা মূল্যে সেবা দেওয়ার লক্ষ্যে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফরম (ওইপি)’ উদ্বোধন করেছে।

বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফরমের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “পূর্বে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিদেশগামীদের নিবন্ধন, ক্লিয়ারেন্স কার্ড ইত্যাদি সংগ্রহ করতে প্রায় ৭৫০ টাকা করে খরচ হতো। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল।

নতুন এই প্ল্যাটফরমের মাধ্যমে বিদেশগামীরা বিনা মূল্যে অনলাইন সেবা নিতে পারবেন।’

 

উপদেষ্টার সাবেক একান্ত সচিব সারওয়ার আলম বলেন, ‘এটি একটি সমন্বিত অনলাইনব্যবস্থা, যার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানপ্রত্যাশী ব্যক্তি, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ ও প্রদান করতে পারবেন।’

তিনি জানান, ‘সরকারের নিজস্ব এই ডিজিটাল প্ল্যাটফরমে শতভাগ অনলাইনে বিএমইটি সরাসরি বহির্গমন ছাড়পত্র প্রদান করছে। এর ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীরা স্বল্প সময়ে এবং কম অভিবাসন ব্যয়ে ছাড়পত্র নিয়ে বিদেশ যেতে পারছেন।

 

এ ছাড়া দেশের ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) থেকে বহির্গমন ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।