NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

নেই মেসি, জোড়া পেনাল্টিতে মিয়ামিকে জেতালেন সুয়ারেজ


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

নেই মেসি, জোড়া পেনাল্টিতে মিয়ামিকে জেতালেন সুয়ারেজ

পায়ের ইনজুরির কারণে টানা ১৫ দিন মাঠের বাইরে থাকার গত রোববার খেলায় ফিরেছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্যজনকভাবে মাত্র এক ম্যাচ খেলেই ফের অস্বস্তি অনুভব করায় আবারও ছিটকে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

আজ বৃহস্পতিবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল ইন্টার মিয়ামি। এমনকি বেঞ্চেও ছিলেন না আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। যে কারণে শঙ্কা ছিল, দলের প্রধান তারকাকে ছাড়া তিগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে জিততে পারবে কিনা যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

 

অবশেষে ভক্তদের সব শঙ্কা উড়িয়ে ২-১ গোলে মিয়ামিকে জিতিয়েছেন লুইস সুয়ারেজ। দুটি গোলই পেনাল্টি থেকে করেছেন উরুগুয়ে তারকা।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোল করে মিয়ামি। ডান পায়ের পেনাল্টি শ্যুটে ডান পাশের নিচের কোণা দিয়ে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ে তারকা।

 

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মিয়ামি। এরপর সমতায় ফেরে টাইগ্রেস। মেক্সিকান ক্লাবটির হয়ে গোল করেন অ্যাঞ্জেল কোরিয়া।

সুয়ারেজ মিয়ামির জয়সূচক গোলটি করেন ম্যাচের শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে। এবারও পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথম শ্যুটের মতো হুবহু শ্যুট নেন উরুগুয়ে ফরোয়ার্ড।

অবশেষে ২-১ ব্যবধানে জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মিয়ামি।