NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

তড়িঘড়ি করলে মিয়ানমারের ফাঁদে পড়বে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০২:১৩ এএম

>
তড়িঘড়ি করলে মিয়ানমারের ফাঁদে পড়বে বাংলাদেশ

নাগরিক সুবিধার সব শর্ত পূরণ হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ফিরে যেতে চান মিয়ানমারে। তবে সেটা কতটুকু সম্ভব— জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মিয়ানমার এ বছরই প্রত্যাবাসনের চেষ্টা করবে। এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। মিয়ানমার চেষ্টা করবে প্রত্যাবাসন শুরু করে এটিকে ঝুলিয়ে ফেলতে। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) থেকে দুই দুটি জাজমেন্ট এসেছে রোহিঙ্গাদের পক্ষে। চূড়ান্ত জাজমেন্টও রোহিঙ্গাদের পক্ষে আসবে, তা অনুমান করা যায়, বা ভিন্ন কিছু ঘটবে না রায়ে। এর মধ্যে আমেরিকার মতো বড় দেশ তিন-সাড়ে তিন বছর গবেষণার পর জানিয়েছে, মিয়ানমার গণহত্যা চালিয়েছে। এটা কিন্তু আশার দিক।’

dhakapost

তিনি বলেন, ‘আইসিজে দ্বিতীয় জাজমেন্টে কিন্তু ইনডিপেন্ডেন্ট কমিশনের উদ্ধৃতি দিয়েছে। তারা আগেই বলেছে, গণহত্যা হয়েছে মিয়ানমারে। সে জায়গায় মিয়ানমার খুব ভালোভাবে বুঝতে পারছে যে, চূড়ান্ত রায়ে জেনোসাইড ও প্রত্যাবাসনের বিষয়টি থাকবে। কিন্তু মিয়ানমার চাইবে প্রত্যাবাসনে সংখ্যা কমাতে। কীভাবে সংখ্যা কমিয়ে প্রত্যাবাসন করা যায়, সে কূটকৌশল খুঁজবে। মিয়ানমার আন্তর্জাতিক কমিউনিটিকে বোঝাতে চাইবে, তারা কিন্তু প্রত্যাবাসন শুরু করেছে। তড়িঘড়ি করে কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চাইবে। এ বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার।’