NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

খাবার নেই, ওষুধ নেই, শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী -ফিলিস্তিন রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৫, ১১:০৮ এএম

খাবার নেই, ওষুধ নেই, শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী -ফিলিস্তিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান গাজায় চলমান মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেছেন, ‘খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী।’

রোববার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

 

বাংলাদেশ জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন তাদের কাছে এক অনন্য প্রেরণা।

রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে দাঁড়িয়েছে। অনেক বাংলাদেশি মানুষ খাবার ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের মানুষ জানে এই সাহায্য বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ। এজন্য তিনি বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ কর্তৃপক্ষকে আরও বেশি ফিলিস্তিনি পণ্য আমদানি করার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সমর্থন প্রকাশ করেন এবং সরকারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের জনগণ আপনাদের পাশে আছে। সরকার এই সমর্থন অব্যাহত রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।