NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্মেলন করা হবে : প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্মেলন করা হবে : প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা শরণার্থী সংকটের টেকসই সমাধান খুঁজতে আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ।’

সম্প্রতি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকালে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা ও আসিয়ান নেতৃত্বের কারণে মালয়েশিয়া একটি আঞ্চলিক সমাধান বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

তিনি বলেন, ‘আমরা আশা করি, মালয়েশিয়া পুরো আলোচনায় প্রভাব খাটাবে, যাতে আমরা এ সমস্যার সমাধান করতে পারি। রোহিঙ্গা শরণার্থী গ্রহণে মালয়েশিয়ার ভূমিকা এবং আঞ্চলিক নেতৃত্বপূর্ণ অবস্থান দেশটিকে একটি বিশেষ জায়গায় দাঁড় করিয়েছে।’

ড. ইউনূস সতর্ক করে বলেন, ‘মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে ঢুকছে।’

তিনি জানান, গত ১৮ মাসে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

এর সঙ্গে আগে থেকে থাকা ১২ লাখ শরণার্থী যোগ হয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে।

 

ড. ইউনূস আরো বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো, যুক্তরাষ্ট্র তাদের রক্ষণাবেক্ষণের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। এটি আমাদের জন্য বিশাল এক সংকট।’

প্রধান উপদেষ্টা জানান, আসন্ন কয়েক মাসে রোহিঙ্গা সংকট নিয়ে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে, যেখানে টেকসই সমাধান খোঁজার চেষ্টা চালানো হবে।

 

অধ্যাপক ইউনূস জানান, এ বছর ৩টি সম্মেলনের আয়োজন করা হবে—প্রথম সম্মেলন আগস্টের শেষের দিকে কক্সবাজারে, রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে। দ্বিতীয় সম্মেলন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। তৃতীয় সম্মেলন বছরের শেষ দিকে কাতারের দোহায়।