NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

হাসিনাকে ফেরাতে আসিনি, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি - গণপিটুনির শিকার রিকশাচালক


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

হাসিনাকে ফেরাতে আসিনি, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি - গণপিটুনির শিকার রিকশাচালক

১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলের তোড়া হাতে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন একজন রিকশাচালক। জনরোষের মুখে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। ভুক্তভোগী রিকশাচালকের নাম আজিজুর রহমান।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনায় ঘটে।

সেখানে দেখা গেছে, রিকশাচালক আজিজুর একটি ফুলের তোড়া নিয়ে রিকশা চালিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। এরপর উপস্থিত জনতা তার পথরোধ করেন। একপর্যায়ে তিনি গণপিটুনির শিকার হন।

jagonews24

 

আজিজুরের হাতে থাকা ফুলের তোড়ায় লেখা ছিল- ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে তাকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।’

 

ওই কাগজে আজিজুর রহমানের বাবার নাম লেখা ছিল আতিয়ার রহমান। তার বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশাল গ্রামে।

 

আজিজুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে আসার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরেন। তখন তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’

jagonews24

এর কিছুক্ষণ পরেই ধানমন্ডি ৩২ নম্বরে থাকা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন ও মারধর করেন। এসময় তার রিকশাটি রাস্তার পাশে উল্টে ফেলে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

 

 

 

এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হন নারীসহ বেশ কয়েকজন। তাদের দু-একজনকে চড়-থাপ্পর ও মারধর করা হয়। তবে শ্রদ্ধা জানানো ঘিরে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী।