NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ড. ইউনূস ১৫ আগস্ট শোক পালনের আহ্বান জানিয়েছেন দাবিটি ভুয়া : প্রেস উইং


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ১১:০৮ এএম

ড. ইউনূস ১৫ আগস্ট শোক পালনের আহ্বান জানিয়েছেন দাবিটি ভুয়া : প্রেস উইং

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘১৫ আগস্টে শোক পালনের আহ্বান জানিয়েছেন’ শীর্ষক দাবিতে একটি ভিডিও অনলাইনের প্ল্যাটফরমে প্রচার হচ্ছে। 

ভিডিওটিতে ড. ইউনূসের কথিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের যে ১৬ জন... তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট জানিয়েছে, প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের এই ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া অডিও যুক্ত করে ড. ইউনূসের বক্তব্য দাবিতে প্রচার হচ্ছে।

 

 

প্রেস উইং ফ্যাক্ট জানিয়েছে, এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৯ আগস্ট ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে যে বার্তা দিলেন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া গেলেও দুই ভিডিওর বক্তব্যের অডিওতে অমিল পাওয়া যায়। 

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, ড. ইউনূস ৮ আগস্ট দেওয়া এই ভাষণে ১৫ আগস্ট বিষয়ে কোনো মন্তব্যই করেননি। অর্থাৎ, ভিডিওটির মূল অডিও বদলে ভিন্ন অডিও যুক্ত করে দেওয়া হয়েছে।

১৫ আগস্ট বিষয়ে ড. ইউনূসকে অন্য কোথাও এমন মন্তব্য করতে দেখা যায়নি। এ থেকে প্রতীয়মান হয় যে, এই অডিওটি ভুয়া। এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে অডিওটি। পরবর্তীতে তা যুক্ত করে দেওয়া হয়েছে ভিডিওতে।
তা ছাড়া প্রচারিত ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলেও ড. ইউনূসের ঠোঁটের নড়াচড়ার সাথে অডিও স্পষ্ট অমিল লক্ষ করা যায়। 

 

পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস উদ্‌যাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে এ বিষয়ে আদেশও জারি করা হয়। 

সুতরাং, ড. ইউনূসের ১৫ আগস্ট শোক পালনের আহ্বান দাবিতে অডিও বদলে তার বক্তব্যের পুরনো ভিডিও প্রচার করা হচ্ছে, যা সম্পাদিত।