NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করছেন সেখানে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

এছাড়া এদিন এশিয়াজুড়ে মানবাধিকার, গণতন্ত্র ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করা আঞ্চলিক নেটওয়ার্ক ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফ একই হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

 

তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর পৌঁছান।

প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রাজায়ায় ড. মুহাম্মদ ইউনূসের সফরের প্রথমদিন এ চুক্তি সই হয়।

সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎ ছাড়াও প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

 

 

 

বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।