NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আজ সচিবালয়ে হবে উপদেষ্টা পরিষদের বৈঠক


খবর   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৫, ১১:০৮ এএম

আজ সচিবালয়ে হবে উপদেষ্টা পরিষদের বৈঠক

দ্বিতীয়বারের মতো সচিবালয়ে হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠক। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

 

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউনূস। তাই এটা প্রধান উপদেষ্টারও দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসা। তবে নতুন ভবনে এটাই প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হত। সরকার পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর এটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তরের পর থেকে নিয়মিতভাবে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে।

 

 

 

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।