NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

আগামীর শাসকদের জুলাই আন্দোলন-হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম

আগামীর শাসকদের জুলাই আন্দোলন-হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ

আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবেন তাদের ছাত্র-জনতার জুলাই আন্দোলন ও শেখ হাসিনার পরিণতি মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানের মঞ্চে এ কথা বলেন তিনি।

 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন। সে যেই হোক এ জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে। শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ আগের ইতিহাস বারবার নিশ্চিত করেছে এবং এবং ভবিষ্যতেও বারবার নিশ্চিত করবে। আমাদের শহীদ ভাই-বোন ও আহতরা যে পথ দেখিয়েছে বাংলাদেশকে সর্বদা সার্বভৌম স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য সেই পথ সারাজীবন অনুসরণ করবো।

 

উপদেষ্টা বলেন, জুলাই ২০২৪ এ শেষ হয়ে যায়নি। আজকের এ ক্রাউড, আপনারা দেখিয়ে দিচ্ছেন যে জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ভবিষ্যতে জুলাই সর্বদা জীবিত থাকবে।

 

 

 

তিনি বলেন, বিজয়, মুক্তি এবং স্বাধীনতার এক বছর। গতবছর আজকের এ দিনে ছাত্র-জনতা সংসদ, গণভবন দখলে নিয়েছিল। খুবই স্পষ্টভাবে বিশ্বকে এ সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এ দেশের জনগণের। আর যেন কোনো শাসক, শোষক হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে ওঠতে না পারে সেই মেসেজ আজকের এ দিনে দেওয়া হয়েছিল।