NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নাটকীয়ভাবে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ মিলতে পারে বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

নাটকীয়ভাবে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ মিলতে পারে বাংলাদেশের

গত এপ্রিলে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপে ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ হারায়। সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে এশিয়ার সর্বোচ্চ আসরে খেলার ধারাবাহিকতা নষ্ট করে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরিতে ৮ দলের এই টুর্নামেন্টে নেই বাংলাদেশ।

তবে নাটকীয়ভাবে এশিয়া কাপে খেলার সুযোগ হতে পারে লাল-সবুজ জার্সিধারীদের। শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান তেমন আভাস দিলেন। কোয়ালিফাই না করে কিভাবে খেলবে বাংলাদেশ?

 

ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘এশিয়ান হকি ফেডারেশন আমাদের কাছে জানতে চেয়েছে যদি আমরা সুযোগ পাই তাহলে খেলবো কিনা। আমরা খেলবো বলে দিয়েছি। এমন সুযোগ তো হাতছাড়া করা যাবে না।’

এশিয়া কাপের ৮ দলের মধ্যে কোন একটা দেশের অংশ না নেওয়ার সম্ভাবনা আছে। হতে পারে দেশটি পাকিস্তান। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আওয়াজ উঠেছিল। যদিও খেলার দুনিয়ায় সেটি কার্যকর না হওয়া্র সম্ভাবনাই বেশি। ভারত সরকার এরই মধ্যে পাকিস্তানের হকি দলকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

 

তারপরও তাদের অংশ নেওয়া নিয়ে একটা শঙ্কা থাকছেই। হতে পারে পাকিস্তান শেষ পর্যন্ত অংশ নিলো না। তাতে এশিয়ান হকি ফেডারেশনকে যাতে একটি দল কম নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে না হয় সেজন্য তারা বাংলাদেশের সাথে কথা বলেছে এবং প্রস্তাব দিয়েছে সুযোগ আসলে খেলবে কিনা।

 

 

 

এশিয়ান হকি ফেডারেশন থেকে এমনও বলা হয়েছে বাংলাদেশ সম্মত না থাকলে অন্য কোনো দেশকে এই প্রস্তাব দেবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘পুরো বিষয়টি এখনো মৌখিক পর্যায়ে আছে। অফিসিয়াল প্রস্তাব এলে আমরা অফিসিয়াল সম্মতি জানাবো। তবে এটা ঠিক সুযোগ আসলে আমরা খেলবো।’